ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৩৮ জন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:০৩, ৩১ অক্টোবর ২০২৬
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৩৮ জন
সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ২৯টি মামলা দায়েরের পাশাপাশি মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৬৯ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মিরপুরে ১৭৫ জন, গুলশানে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৩৪ জন রয়েছেন।

অভিযানে ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন, ২২২ পুরিয়া গাঁজা, পাঁচটি মোবাইল ফোন, দুটি চাকু, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও নগদ ১৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া দুজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!