[ রাজধানী ]
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৩ কিলোমিটারজুড়ে যানজট
ফাইল ছবি
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে এ যানজট শুরু হয়। এতে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সন্ধ্যা থেকে যানজট শুরু হওয়ায় নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে। বিশেষ করে কর্মব্যস্ত দিনের শেষে ঘরে ফেরা মানুষ এবং বিমানবন্দরগামী যাত্রীরা এ পরিস্থিতিতে ভোগান্তিতে পড়ছেন।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো দ্রুতগতির সড়কে দীর্ঘ যানজটের কারণে যাত্রীদের সময় নষ্ট হচ্ছে। পাশাপাশি নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
তবে যানজটের সুনির্দিষ্ট কারণ এবং কখন যান চলাচল স্বাভাবিক হতে পারে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/একেকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!