দামি পোশাক ছাড়াই স্টাইলিশ হওয়ার কৌশল
স্টাইলিশ দেখাতে সব সময় দামি বা ট্রেন্ডি পোশাকের প্রয়োজন হয় না। সঠিক অ্যাক্সেসরিজ বেছে নিয়ে ব্যবহার করলেই সাধারণ পোশাকেও আনা যায় পরিপাটি, আকর্ষণীয় ও পরিশীলিত লুক।
জাঁকজমকপূর্ণ গয়না কিংবা প্রতিটি নতুন ট্রেন্ড অনুসরণ না করে কয়েকটি প্রয়োজনীয় অ্যাক্সেসরিজের সঠিক ব্যবহারই সাজে এনে দিতে পারে পরিমিত আভিজাত্য। জেনে নেওয়া যাক, কোন অ্যাক্সেসরিজগুলো সাধারণ পোশাককে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
স্ট্রাকচার্ড হ্যান্ডব্যাগ: নির্দিষ্ট আকৃতি ও পরিষ্কার শেপের একটি হ্যান্ডব্যাগ সাধারণ পোশাকের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিতে পারে। পোশাকের সঙ্গে সহজে মানিয়ে নিতে কালো, বেজ বা বাদামি রঙের ব্যাগ বেছে নেওয়া যেতে পারে।
স্টেটমেন্ট ইয়াররিং: সাধারণ পোশাকে নজরকাড়া ভাব আনতে হুপস, ড্রপস কিংবা নান্দনিক নকশার স্টেটমেন্ট কানের দুল ব্যবহার করা যেতে পারে। এতে সাজে আলাদা আকর্ষণ যোগ হয়।
ক্লাসিক ঘড়ি: অতিরিক্ত নকশা বা অলংকরণ ছাড়াই একটি ক্লাসিক ঘড়ি পুরো লুকে পরিপক্ব ও পরিশীলিত ভাব এনে দিতে পারে।
বেল্ট: ড্রেস, ট্রাউজার্স কিংবা ওভারসাইজড শার্টের সঙ্গে মানানসই বেল্ট ব্যবহার করলে কোমরের গঠন স্পষ্ট হওয়ার পাশাপাশি পোশাকে সুন্দর শেপ তৈরি হয়।
সানগ্লাস: মুখের আকৃতির সঙ্গে মানানসই ফ্রেমের সানগ্লাস ক্যাজুয়াল লুককে মুহূর্তেই আরও স্মার্ট ও স্টাইলিশ করে তুলতে পারে।
সিল্ক স্কার্ফ: গলায় পরা, ব্যাগে বাঁধা কিংবা চুলে ব্যবহার—বিভিন্নভাবে একটি রঙিন সিল্ক স্কার্ফ সাজে বৈচিত্র্য আনতে পারে।
হেয়ার অ্যাক্সেসরিজ: দ্রুত তৈরি হওয়ার সময় চুল গোছানো রাখতে ক্লিপ, হেডব্যান্ড বা মিনিমাল ব্যারেট ব্যবহার করা যেতে পারে। সহজ এই অনুষঙ্গগুলোও লুকে পরিপাটি ভাব আনতে কার্যকর।
রিং ও ব্রেসলেট: হাতে অনেক গয়না না পরেও কয়েকটি সূক্ষ্ম আংটি কিংবা একটি সাধারণ ব্রেসলেট সাজে প্রয়োজনীয় ডিটেইল যোগ করতে পারে।
ডেলিকেট লেয়ার্ড নেকলেস: ভারী গয়না এড়িয়ে পরিচ্ছন্ন ও আধুনিক লুক পেতে ভিন্ন দৈর্ঘ্যের দুই-তিনটি সরু চেনের লেয়ার্ড নেকলেস বেছে নেওয়া যেতে পারে।
.png)