ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী
সংগৃহীত ছবি

সন্ত্রাস দমনে বর্তমান সরকার ক্রসফায়ারের পথে যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্রয়োজনে সন্ত্রাস দমনে প্রচলিত আইন আরও শক্তিশালী করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে যাবে না। প্রয়োজন হলে বিদ্যমান আইনকে আরও কঠোর ও কার্যকর করা হবে।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক বাংলাদেশে ঢোকানো হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা মাদক পাচারের পরিকল্পনা করছে। এমনকি ড্রোনের মাধ্যমেও বিভিন্ন এলাকায় মাদক পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মাদক এখন শুধু খুলনার সমস্যা নয়, এটি সারাদেশের সমস্যা। এ কারণে দেশজুড়ে ডোপ টেস্টের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, কেসিসি ও জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!