ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

খাগড়াছড়িতে ৫০০ শিক্ষার্থীকে বাল্যবিয়ে না করার শপথ করালেন ইউএনও

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ২০ অক্টোবর ২০২২
খাগড়াছড়িতে ৫০০ শিক্ষার্থীকে বাল্যবিয়ে না করার শপথ করালেন ইউএনও
ছবি ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় লাল কার্ড দেখিয়ে ৫ শতাধিক শিক্ষার্থী বাল্যবিয়ে না করার শপথ করিয়েছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরাফাতুল আলম।

বৃহস্পতিবার সকালে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ শপথ করেন। এ সময় শিক্ষাথীদের মাঝে বাল্যবিয়ের কুফল তুলে ধরেন দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুস্মিতা বিশ্বাস।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম হাত উঠিয়ে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করালে শিক্ষার্থীরা সমস্বরে হাত উঠিয়ে লাল কার্ড প্রদর্শন করে বাল্যবিয়ে না করার শর্তে শপথবাক্য পাঠ করেন।

Advertisement

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন মনি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: বাল্যবিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!