[ পার্বত্য চট্টগ্রাম ]
মাটিরাঙ্গায় পালিত হলো কঠিন চীবর দান উৎসব
ছবি ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ১৭তম কঠিন চীবর দান উৎসব।
বৃহস্পতিবার মাটিরাঙ্গা বরঝালা মৈত্রী বিহারে চীবর দান অনুষ্ঠানে বিমল তিষ্য ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান স্ব ধর্ম আলোচক হিসেবে সুবর্ন ভিক্ষু উপস্থিত ছিলেন।
এছাড়া বিশেষ স্ব-ধর্ম আলোচক ভদন্ত ধর্মপাল থেরসহ অনেকে উপস্থিত ছিলেন।
.png)
সকালে দেশে জাতি তথা সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় বৌদ্ধ পুণ্যার্থীরা বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ বুদ্ধ রক্ষিত ভিক্ষুর কাছ থেকে পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধের উদ্দেশে ফুল পূজা, বুদ্ধ পূজা, আকাশ প্রদীপ উৎসর্গ ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড (আহার) দানসহ নানাবিধ দান করেন।
বিকেলে ২য় পর্ব অনুষ্ঠানে বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহার অধ্যক্ষ বুদ্ধ রক্ষিত ভিক্ষু দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে এলাকার বৌদ্ধ ধর্মাম্বলীর দায়ক দায়িকাসহ অনেকে উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাটিরাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!