[ পার্বত্য চট্টগ্রাম ]
বান্দরবানের থানচি-আলিকদমে ভ্রমণে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার পর নিরাপত্তার স্বার্থে নতুন করে বান্দরবানের থানচি ও আলিকদম উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
রোববার (২৩ অক্টোবর) বান্দরবান জেলা প্রশাসক মো. লুৎফর রহমান (রুটিন দায়িত্ব) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেন।
এর আগে নিরাপত্তার স্বার্থে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
.png)
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার আলিকদম ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ করা হলো।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!