ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

রাঙ্গামাটিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবকের ১০ বছর কারাদণ্ড

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ২৭ অক্টোবর ২০২২
রাঙ্গামাটিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবকের ১০ বছর কারাদণ্ড
দণ্ডপ্রাপ্তকে নেয়া হচ্ছে কারাগারে

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শরৎ তনচংগ্যা ওরফে সুরন তনচংগ্যা কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সাপছড়ি উপরপাড়ার নোয়াধন তনচংগ্যার ছেলে।

Advertisement

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ২০২১ সালের ১২ এপ্রিল দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা চালান শরৎ তনচংগ্যা। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে কয়েকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যান। ঘটনার পরদিন স্কুলছাত্রীর বাবা কাপ্তাই থানায় মামলা করেন।

রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!