নিহত খারিজা সোহরাব পাড়া এলাকার মৃত ফজর আলির স্ত্রী। আহতরা হলেন- একই এলাকার মোজাম্মেল বয়াতি (৬৮) ও আমির আলি (৭৫)।
স্থানীয় জাকারিয়া ও বাবলু বলেন, শুক্রবার সকালে বন্য হাতির একটি পাল তাণ্ডব চালায়। এ সময় বন্য হাতির পালটি গ্রামের দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। নিয়মিত কাজে যাওয়ার পথে বন্য হাতির পালের সামনে পড়লে আক্রমণের শিকার হন খারিজা বিবি। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মগ বাজারের আমির আলীর দোকান ও জামাল পাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়ি ভাঙচুর করে হাতির পাল। এতে আমির আলীর ও মোজাম্মেল হক বয়াতি আহত হন। এ সময় কয়েকটি গাড়িও ভেঙে ফেলে হাতির পালটি।
.png)
স্থানীয় সদস্য মো. সেলিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।
এ ব্যাপারে লামা আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এনামুল হক ভূঁইয়া বলেন, খারিজার মরদেহ তার বাড়িতে আছে। আহতরা চিকিৎসাধীন। জনপ্রতিনিধিদের সুপারিশ ও কারো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।