বুধবার দুপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব ও উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার তাইন্দং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষক ইসমাইল হোসেনকে ৫০ শতাংশ ভর্তুকিতে একটি কম্বাইন হার্ভেস্টার মেশিন প্রদান করা হয়। এর বর্তমান বাজার মূল্য ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা।
.png)
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষক দেশের মানুষের মুখে আহার জোগাচ্ছেন। এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং আধুনিক কৃষিকে উৎসাহিত করতে সরকার এ খাতে ব্যাপক ভর্তুকি দিচ্ছে। কম্বাইন হার্ভেস্টারের অর্ধেক মূল্য সরকার পরিশোধ করবে। বাকি অর্ধেক কৃষক সহজ কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন।