ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

মাটিরাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ১৬ নভেম্বর ২০২২
মাটিরাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিজ্ঞান মেলা ও সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বুধবার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ মেলা শেষে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীরা এ মেলায় অংশগ্রহণ করেন।  

এদিন সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা। এ সময় মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহতাছিম বিল্লাহ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এসএম রুবাইয়াত তানিম, সহকারী প্রোগ্রামার রাজিব রায় চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Advertisement

উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!