ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ পার্বত্য চট্টগ্রাম ]

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ৯ ডিসেম্বর ২০২২
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
ছবি: ডেইলি বাংলাদেশ

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও মিজ তৃলা দেবের সভাপতিত্বে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ উদ্দিন, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমতউল্ল্যাহ প্রমুখ বক্তব্য দেন। 

অনুষ্ঠানে মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মানিক মিয়া স্বাগত বক্তব্য দেন। এ সময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!