ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

মা-বাবাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে ছেলে নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ১০ ডিসেম্বর ২০২২
মা-বাবাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে ছেলে নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মা-বাবাকে কুপিয়ে জখম করেছে ছেলে মঞ্জু চাকমা। এরপর জনতার গণপিটুনিতে ছেলে নিহত হয়েছেন। এর আগে মঞ্জুর দায়ের কোপে স্থানীয় সরল চাকমা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার দুর্গম সারোয়াতলী ইউপির সিজুগ গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।  

জানা গেছে, শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে মঞ্জু চাকমা তার মা-বাবা-কে ধারালো দা দিয়ে আঘাত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাঘাইছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে পাঠানো হয়েছে। 

Advertisement

শনিবার বিকেলে স্থানীয় সরল চাকমা এ ঘটনার প্রতিবাদ এবং মঞ্জু চাকমাকে আটক করতে গেলে মঞ্জুর দায়ের কোপে সরল চাকমা ঘটনাস্থলে মারা যায়। এরপরই স্থানীয়দের একটি দল উত্তেজিত হয়ে মঞ্জু চাকমাকে আটক করতে গেলে মঞ্জু তাদের আক্রমণ করে। পরে জনতার গণপিটুনিতে মঞ্জু চাকমা আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। 

বাঘাইছড়ি থানার ওসিশাহাদাৎ হোসেন বলেন, ঘটনাস্থল দুর্গম এলাকা এবং উপজেলা সদর হতে অনেক দূরে। পুলিশ ঘটনাস্থলে রওনা করেছে। ঘটনাস্থল থেকে ফিরে আসলে বিস্তারিত জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!