ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

মোবাইল রিচার্জ করতে গেলেন ভাই, ফাঁকা ঘরে প্রবাসীকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫, ১১ ডিসেম্বর ২০২২
মোবাইল রিচার্জ করতে গেলেন ভাই, ফাঁকা ঘরে প্রবাসীকে গলা কেটে হত্যা
ফাইল ছবি

খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ বাড়ি থেকে সাজ্জাদ হোসেন নামে এক প্রবাসীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন মানিকছড়ির ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি এলাকার বাসিন্দা মো. মাসুদ রানার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রবাসী মো. সাজ্জাদ হোসেনকে কে বা কারা গলা কেটে হত্যা করে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ঘটনা রহস্যজনক, কারণ বাউন্ডারি ঘরে দুই ভাই রাতে একসঙ্গে থাকতেন। একভাই দোকানে মোবাইল রিচার্জ করতে যাওয়ার পর পর নিজ ঘরে সাজ্জাদকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মানিকছড়ি থানার ওসি মো. শাহনূর আলম বলেন, ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!