ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ৭ ডিসেম্বর ২০২২
ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
মিনারা বেগম

কুমিল্লার তিতাসে নিজ বাড়িতে মিনারা বেগম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উপজেলার শোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনারা একই গ্রামের তারা মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, মিনারার দুই ছেলে প্রবাসে থাকেন। পরিবার নিয়ে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে থাকেন আরেক ছেলে। বাড়িতে ছোট ছেলের স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।

Advertisement

নিহতের ছেলে মো. আবুল বাশার বলেন, সকালে ফোন করে দ্রুত বাড়িতে আসার জন্য বলেন চাচাতো ভাই। বাড়ি এসে দেখি কে বা কারা মাকে গলা কেটে হত্যা করেছে। মায়ের দেখাশোনা করতেন ছোট ভাইয়ের স্ত্রী। তবে মায়ের বা আমাদের কোনো শত্রু নেই।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। শিগগিরই এ হত্যার রহস্য উদঘাটন হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!