ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নারী চিকিৎসককে গলা কেটে হত্যা: প্রেমিক রেজার বিরুদ্ধে প্রতিবেদন ৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩২, ৩১ অক্টোবর ২০২২
নারী চিকিৎসককে গলা কেটে হত্যা: প্রেমিক রেজার বিরুদ্ধে প্রতিবেদন ৪ ডিসেম্বর
ফাইল ফটো

গলা কেটে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিককে হত্যা মামলায় মূল হোতা প্রেমিক মো. রেজাউল করিম রেজার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ৪ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ দিন ধার্য করেন। এদিন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত নতুন দিন ধার্য করেন।

এর আগে, ১১ আগস্ট রাতে চট্টগ্রাম থেকে রেজাকে গ্রেফতার করে র‍্যাব। গত ১৩ আগস্ট তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

মামলার সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজার সঙ্গে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামে আবাসিক হোটেলে উঠেছিলেন সদ্য এমবিবিএস পাস করা চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিক। এরপর সুযোগ বুঝে কথিত বয়ফ্রেন্ড রেজাউল তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।

গত ১০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে জান্নাতুলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জান্নাতুল নাঈম সিদ্দিকের বাবা শফিকুল আলম বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!