ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পান্থপথে আবাসিক হোটেলে নারী চিকিৎসকের লাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩, ১১ আগস্ট ২০২২
পান্থপথে আবাসিক হোটেলে নারী চিকিৎসকের লাশ
ফাইল ছবি

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক নামে ২৭ বছর বয়সী এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। জান্নাতুলের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামে ঐ আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জান্নাতুল সদ্য এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রীরোগ বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন। মৃত্যুর আগে ঐ নারীর সঙ্গে হোটেলে অবস্থান করছিলেন তার বন্ধু রেজাউল। তিনি বর্তমানে পলাতক আছেন। 

Advertisement

কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে তারা দু’জন হোটেলে রুম বুকিং করেন। রাতে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে হোটেলটির ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুল নাঈমের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। ঐ চিকিৎসকের বন্ধু রেজাউলকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!