ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নারী চিকিৎসকের গলা কেটে হত্যা, চট্টগ্রামে গ্রেফতার সেই যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০১, ১১ আগস্ট ২০২২
নারী চিকিৎসকের গলা কেটে হত্যা, চট্টগ্রামে গ্রেফতার সেই যুবক
জান্নাতুল নাইম সিদ্দিকা

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাইম সিদ্দিকা (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা মো. রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় নারী চিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় মূল হোতা রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে এসে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলটিতে ওঠেন সিদ্দিকা।

Advertisement

তারা হোটেলটির ৩০৫ নম্বর কক্ষে ওঠেন। সেখানেই হত্যাকাণ্ড ঘটে। পরে সেই কক্ষ থেকে সিদ্দিকার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে সিদ্দিকার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন> পান্থপথে আবাসিক হোটেলে নারী চিকিৎসকের লাশ

নিহতের বাবা মো. শফিকুল আলম জানান, বুধবার সকাল ৮টার দিকে তার মেয়ে ক্লাসের কথা বলে বের হন। সকাল ১০টার দিকে তার বাসায় ফেরার কথা ছিল। মেয়ে বাসায় না আসায় তিনি সিদ্দিকাকে বেলা ১১টার দিকে কল দেন। কয়েকবার কল করার পর ফোনটি বন্ধ পান, এরপর থেকে আর যোগাযোগ করতে পারেননি শফিকুল।

রেজাউরের বিষয়ে শফিকুল বলেন, সিদ্দিকা একদিন পরিচয় করিয়ে দিয়েছিল তার (রেজাউল) সঙ্গে, বলেছিল তার বন্ধু হয়। তার বাড়ি কক্সবাজার, গাজীপুরের জয়দেবপুর একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

এদিকে, হত্যাকাণ্ডের শিকার চিকিৎসক জান্নাতুল নাইম সিদ্দিকার (২৭) মরদেহে অসংখ্য কাটা দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তার গলাসহ সারা শরীরের কাটা দাগগুলো ধারালো অস্ত্রের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!