ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারী চিকিৎসককে উত্ত্যক্ত, দুই ভাই কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ১৫ আগস্ট ২০২১
নারী চিকিৎসককে উত্ত্যক্ত, দুই ভাই কারাগারে
আটক দুই ভাই

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার অপরাধে দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন- উপজেলার পোতাজিয়া ইউনিয়নের সরকারপাড়ার রজব আলীর ছেলে মেহেদী হাসান মৃদুল ও গাতিরপাড়ার ইয়ার আলীর ছেলে সবুজ হোসেন। তারা সর্ম্পকে চাচাতো ভাই।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. শামসুজ্জোহা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসককে মৃদুল ও সবুজ প্রায়ই উত্ত্যক্ত করতো। এ বিষয়ে ওই নারী চিকিৎসক থানায় ও উপজেলা প্রশাসনে অভিযোগ করেন। শনিবার বিকালে ওই ২ যুবক চিকিৎসকের বাসায় গেলে সেখান থেকে পুলিশ তাদের আটক করে। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!