শনিবার রাতে নিকুঞ্জ-২ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
পুলিশ সূত্র জানায়, চিকিৎসক মুন্নি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিএস পাস করেন। একটি কোর্সের পরীক্ষার প্রস্তুতি নিতে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার ৩ নম্বর সড়কের ২৮ নম্বর ভবনে কয়েকজন নারী চিকিৎসক মিলে মেস হিসেবে থাকতেন। মুন্নি থাকতেন ষষ্ঠতলায়। তার রুমমেট গ্রামের বাড়ি যাওয়ায় তিনি কক্ষে একাই ছিলেন।