[ পার্বত্য চট্টগ্রাম ]
মাটিরাঙ্গায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
মাটিরাঙ্গায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র্যালি
‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।
.png)
সভায় উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মো. হাসান মাহমুদ, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহতাছিম বিল্লাহ, সহকারী প্রোগ্রামার রাজিব রায় চৌধুরী, একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!