মঙ্গলবার সকাল ১১টার দিকে লংগদু উপজেলার মধুমা ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল নাঈম উপজেলার মাইনিমুখ ইউনিয়নের কালু মাঝির টিলা এলাকার মো. শাহাব উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন- সালমা বেগম ও কবির হোসেন।
জানা যায়, মঙ্গলবার সকালে লংগদুর মাইনিমুখ বাজার থেকে রাঙ্গামাটির উদ্দেশে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট যাত্রা করে। পথে উপজেলার মধুমাছড়া এলাকায় টার্নিংয়ে স্পিডবোটটির সঙ্গে আরেকটি টেম্পুবোটের সংঘর্ষ হয়। এতে বোট থেকে পানিতে ডুবে যান জান্নাতুল নাঈম। এক ঘণ্টা পর স্থানীয়রা কাপ্তাই হ্রদে জাল ফেলে তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। আহত দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা দুইজনই মাথায় আঘাত পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছে নলংগদু থানার ওসি ইকবাল উদ্দিন।