ঢাকা, রোববার ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
একটি ছোট ঘরে গাদাগাদি করে বসবাস, পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে অনিশ্চয়তা—এমন বাস্তবতার মধ্যেই অনেক সুবিধাবঞ্চিত ও বস্তি এলাকার শিশুর বেড়ে ওঠা। আর্থিক সংকট ও প্রতিকূল পরিবেশের কারণে তাদের কাছে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া কিংবা উচ্চশিক্ষার স্বপ্ন দেখা অনেক সময় কঠিন হয়ে পড়ে।