ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ সংযোগ ]

সমাজ উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে অবদানের স্বীকৃতি পেল জাগো নারী

ডেইলি বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ১২ অক্টোবর ২০২৬
সমাজ উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে অবদানের স্বীকৃতি পেল জাগো নারী
উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি কমাতে বিশেষ অবদান রাখায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারী-কে সম্মাননা দেওয়া হয়েছে।

উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি কমাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারী। এসব কাজের স্বীকৃতি হিসেবে সংস্থাটিকে সম্মাননা দেওয়া হয়েছে।

আজ এক অনুষ্ঠানে জাগো নারীর নির্বাহী প্রধান হোসনে আরা হাসির হাতে সম্মাননা স্মারক তুলে দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

উপকূলের মানুষের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো, জীবনমানের উন্নয়ন এবং নিরাপদ ও সহনশীল সমাজ গড়ে তোলার ক্ষেত্রে জাগো নারীর ধারাবাহিক ভূমিকার জন্য এ সম্মাননা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে উপকূলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করছে জাগো নারী। দুর্যোগ ঝুঁকি হ্রাসের পাশাপাশি মানুষের সচেতনতা ও সক্ষমতা বাড়ানো এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সংস্থাটি।

 জাগো নারীর নির্বাহী প্রধান হোসনে আরা হাসি বলেন, “এই স্বীকৃতি উপকূলের মানুষের জন্য তাদের কাজকে আরও এগিয়ে নিতে উৎসাহ জোগাবে। দুর্যোগ-সহনশীল ও নিরাপদ উপকূল গড়ে তোলার প্রচেষ্টাও অব্যাহত থাকবে।“

ডেইলি-বাংলাদেশ/কেয়ার/এসআরএস
সংযোগ জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!