[ দেশজুড়ে ]
দৌলতখানে দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের পাশে উপজেলা প্রশাসন
ভোলার দৌলতখানে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও আব্দুল মতিন খান। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার দৌলতখান উপজেলায় দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারের সদস্যদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। দুটি পরিবারের দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যদের জন্য আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি এবং চরপাতা ইউনিয়নের অসহায় পরিবারগুলোর সদস্যদের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান।
সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা হলেন ফজলু, জরিনা, ইব্রাহিম, সালমা, রাবেয়া, রাহিমা, মজনু দেবনাথ, বকুল দেবনাথ ও পিয়া। আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী পেয়ে পরিবারগুলোর সদস্যদের মধ্যে স্বস্তি দেখা যায়।
এ সময় দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব রহমানসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন: ভোলার দৌলতখানে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও আব্দুল মতিন খান।
ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!