ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিবিরবাজার স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ২২ মার্চ ২০২০
বিবিরবাজার স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ 
বিবিরবাজার স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ 

করোনাভাইরাসের প্রভাবে কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দরে এবার আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে করোনার বিস্তার রোধে ভারত সরকার বাংলাদেশের ভিসা বন্ধ করায় এই স্থলবন্দর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়।

রোববার এই স্থলবন্দরের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জারি হয়। বিবিরবাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাসের প্রকোপ যেন না বাড়ে, সেই লক্ষ্যে ভারত সরকার আমদানি-রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।  কর্তৃপক্ষ যখন নির্দেশ দিবেন তখনই বন্দরের কার্যক্রম আবার শুরু হবে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!