[ করোনাভাইরাস ]
কুড়িগ্রামে ভ্যানচালকের বাড়ি থেকে ৩১ বস্তা চাল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভ্যানচালকের বাড়ি থেকে ৩১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভিতরবন্দ ইউপির নগরপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল জলিলের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।
জেলা ডিবির ওসি কফিল উদ্দিন জানান, ভ্যানচালক আব্দুল জলিল সরকারি চাল তার বাড়িতে জমা করে রেখেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ বস্তা চাল উদ্ধার করা হয়। কৌশল করে চালের বস্তা পাল্টানো হয়েছে। ডিবির উপস্থিতি দেখে ভ্যানচালক পালিয়ে যায়।
তিনি আরো জানান, মন্তাজ আলী নামে এক ব্যবসায়ী ভ্যাানচালক আব্দুল জলিলের বাড়িতে চালগুলো রেখেছেন বলে ভ্যানচালকের পরিবারের সদস্যরা জানালে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। মন্তাজ আলী আগেই আত্মগোপনে থাকায় চালের বিষয়ে সঠিক তথ্য মেলেনি।
.png)
এ ঘটনায় নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে। চাল কোথা থেকে আনা হয়েছে তদন্তে নিশ্চিত হওয়া যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!