ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২১
দেশে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে
ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৫৬৩ জনে। 

রোববার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

Advertisement

এর আগে শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, এর আগের গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৪৯৩ জনে। একই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হন ১ হাজার ৭৪৩ জন। এ নিয়ে  করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!