[ করোনাভাইরাস ]
মৃত্যুশূন্য দিনে ঝিনাইদহে ২৯ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি
ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এর আগের দিন ঝিনাইদহ সদর হাসপাতালে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছিল।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সদর হাসপাতালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন আর রশিদ।
তিনি জানান, হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত ও উপসর্গ নিয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে, কুষ্টিয়া ও ঝিনাইদহ পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ১০৭টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ১০ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!