ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ২১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৬, ১৯ ডিসেম্বর ২০২১
দেশে করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ২১১
ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে একজন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের। এর আগে শনিবার করোনায় মারা গেছে ৪ জন এবং শনাক্ত হয়েছে ১২২ জনের।

রোববার  করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!