গত রোববার বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ২১৫ জন এবং এ রোগে মারা গেছেন ২ হাজার ৯৮৫ জন।
আগের দিন শনিবার বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর নতুন রোগীর সংখ্যা ছিল ৪ লাখ ৮১ হাজার ৮৪১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯০৭ জনের।
.png)
প্রাণঘাতী এ ভাইরাসের শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসেব প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে রোববার করোনায় বিশ্বে সর্বোচ্চসংখ্যক ৯৬ হাজার ৩৮৪ জন রোগী আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। পাশাপাশি এদিন দেশটিতে মৃত্যু হয়েছে ৫২ জনের।
একই দিন করোনায় আক্রান্ত হয়ে রাশিয়ায় সর্বোচ্চ ৯৬৮ জনের মৃত্যু হয়েছে এবং দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৩ হাজার ৭২১ জন।
এছাড়া রোববার করোনায় আক্রান্ত ও মৃত্যুর উচ্চহারের দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ২৭ হাজার ৬৯৭, মৃত্যু ৯৬), তুরস্ক (নতুন আক্রান্ত ২০ হাজার ১৩৮, মৃত্যু ১৭৩), ইতালি (নতুন আক্রান্ত ২৪ হাজার ৮৮৩, মৃত্যু ৮১)।
রোববার বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১৭ হাজার ৪৬৭ জন। এই সংখ্যা অবশ্য আগের দিন শনিবারের চেয়ে কম। ওইদিন করোনা থেকে সুস্থ হয়েছিলেন ৩ লাখ ৫৫ হাজার ৮০৩ জন।
মহমারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৮ কোটি ৩ লাখ ৩২ হাজার ৯৬৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৫৪ লাখ ১৬ হাজার ৩৭০ জনের। এছাড়া এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২৫ কোটি ৩ লাখ ৬০ হাজার ৬৮৭ জন।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ২ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৬৩৯ জন। এ রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ২০৩ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৮৮ হাজার ৪৩৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্ব জুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়।