ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে একদিনের ব্যবধানে করোনায় শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১২, ২৭ ডিসেম্বর ২০২১
দেশে একদিনের ব্যবধানে  করোনায় শনাক্ত বেড়েছে
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬১ জনের। 

সোমবার বিকেলে স্বাস্থ‌্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৩৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জন।

Advertisement

এর আগে রোববার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত‌্যু হয়েছিল। তখন করোনায় মোট মৃত্যু হয়েছিল ২৮ হাজার ৬০ জনের। একই সময়ে ২৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। তখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হন ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন।

অধিদফতর আরো জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার ৮টা পর্যন্ত করোনা থেকে সুস্থ হন ২৪৭ জন। তখন পর্যন্ত মোট সুস্থ হন ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!