সোমবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে গেল ২০ দিন মৃত্যুহীন দিন পার করল চট্টগ্রাম।
জানা গেছে, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১২টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ২৩ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ১৫ জন নগরের আর ৮ উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৮১ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ জনে এসে ঠাঁই নিয়েছে।
.png)
এদিকে করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগী। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৩ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় সোয়া ৮ লাখে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এরপর মৃত্যুর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, তুরস্ক ও ইতালি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৯ কোটির ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৪ লাখ ৬০ হাজার।