বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার চার দশমিক ৮৬ শতাংশ।
.png)
অধিদফতরের তথ্যানুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত এক হাজার ১৪০ জন করোনা রোগীর মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা জেলায়। ঢাকা জেলায় ৯৫০ জন শনাক্ত হয়েছে। আর ঢাকা বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৯৭৮ জন।
ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর মধ্যে ফরিদুপরে শনাক্ত হয়েছেন ছয়জন, গাজীপুরে পাঁচজন, কিশোরগঞ্জে চারজন, নারায়ণগঞ্জে ১০ জন। গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও শরীয়তপুরে একজন করে শনাক্ত হয়েছেন।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় শনাক্ত হয়েছেন চারজন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৫৩ জন, কক্সবাজার ও কুমিল্লায় সাতজন করে, চাঁদপুরে ৯ জন, ফেনীতে চারজন, বান্দরবানে দুইজন, আর রাঙ্গামাটি ও নোয়াখালীতে একজন করে শনাক্ত হয়েছেন।
রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ১১ জন, বগুড়ায় ৯ জন, নাটোরে চারজন, নওগাঁয়ে দুইজন, আর পাবনা জেলায় শনাক্ত হয়েছেন একজন।
রংপুর বিভাগের রংপুর জেলায় তিনজন ও নীলফামারীতে শনাক্ত হয়েছেন একজন।
খুলনা বিভাগের খুলনা ও যশোর জেলায় ছয়জন করে, কুষ্টিয়ায় চারজন এবং চুয়াডাঙ্গায় শনাক্ত হয়েছেন একজন।
বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠিতে শনাক্ত হয়েছেন একজন করে, আর সিলেট বিভাগের সিলেট জেলায় ১৩ জন এবং মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন ৯ জন।