রামেক হাসপাতালে উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি।
শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তার বয়স ৬১ বছরের উপরে। করোনা সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
.png)
এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩১ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ২৬ জন। বর্তমানে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৪ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন এবং বগুড়ার দুজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৭ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ জন রোগী।
শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। তবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে ১ দশমিক ৩৪ শতাংশ।