ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে এবার শনাক্ত ১০০ ছাড়াল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ৯ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে এবার শনাক্ত ১০০ ছাড়াল
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার পাঁচ দশমিক ৮৯ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল চার দশমিক ৯৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৮৮ জন, সীতাকুণ্ডের চারজন, ফটিকছড়ির তিনজন, রাউজানের দুইজন, হাটহাজারীর দুইজন, সাতকানিয়ার দুজন, আনোয়ারার দুইজন ও বাঁশখালীর একজন রয়েছেন।

Advertisement

এর আগে, শনিবার ৭৬, শুক্রবার ৮২, বৃহস্পতিবার ৫৩, বুধবার ৫৩, মঙ্গলবার ৩৫ ও সোমবার ২৩ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৭৪ হাজার ৬৬৩ জন ও উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৪২১ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ তিন হাজার ৮৪ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৩৪ জন। এর মধ্যে নগরীর ৭২৪ জন ও উপজেলার ৬১০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!