একই সময়ে ৭০টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চারজন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৫ শতাংশ ৭১ শতাংশ। তবে একই সময়ের ব্যবধানে করোনা উপসর্গে কোনো মৃত্যু হয়নি।
সোমববার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়।
.png)
আরো পড়ুন: মসজিদের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, নিহত ১
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলায় একজনের নতুন মৃত্যু নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৭৯৬ জনে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৮ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১৮, মোহাম্মদ আলী হাসপাতালে ১১ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।