ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ১০ জানুয়ারি ২০২২
রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৯ জানুয়ারি) রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান।

মারা যাওয়া ওই রোগী নাটোর জেলার বাসিন্দা। এর বাইরে সোমবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে আর প্রাণহানির ঘটনা ঘটেনি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

আরো পড়ুন: মসজিদের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, নিহত ১

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৭ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩১ জন। বর্তমানে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন রোগী।

এর আগে রোববার রামেক হাসপাতাল ল্যাবে ৫১ করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ৫ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ১৩০ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৬ দশমিক ১৫ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!