ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত লাফিয়ে ছাড়াল ২ হাজার 

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৬, ১০ জানুয়ারি ২০২২
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত লাফিয়ে ছাড়াল ২ হাজার 
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২২৩১ জন।

সোমবার  বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসাবে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ।

Advertisement

শনাক্তের এ সংখ্যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত বছরের ১০ সেপ্টেম্বর ২ হাজার ৩২৫ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এদিন বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এ সময় ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজন ঢাকার এবং একজন রাজশাহী বিভাগের।

এর আগে, রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফকতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩ জন মারা গেছেন। একই সময়ে এক হাজার ৪৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের এ সংখ্যা গত তিন মাসের সর্বোচ্চ। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: দেশে করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!