ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রামেকে করোনায় আরো দুই মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৩, ১২ জানুয়ারি ২০২২
রামেকে করোনায় আরো দুই মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় করোনায় কেউ মারা যাননি।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ৯ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন একজন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ২৭ জন।

Advertisement

এছাড়া মঙ্গলবার জেলায় ২১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ২৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণের ১৭ দশমিক ৫৭ শতাংশ।

এর আগে, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। তবে করোনায় কারো মৃত্যু হয়নি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এদিন রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে এক তরুণী মারা গেছেন। তার বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৬ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ২৭ জন। বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন রোগী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!