ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বেপরোয়া করোনা, চট্টগ্রামে ফের শনাক্ত ৯ শতাধিক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭, ২০ জানুয়ারি ২০২২
বেপরোয়া করোনা, চট্টগ্রামে ফের শনাক্ত ৯ শতাধিক
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৩০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। 

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩০ দশমিক ৪৬ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৩০ দশমিক ৯৮ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৭৫৭ জন, সীতাকুণ্ডের ৪২ জন, বোয়ালখালীর ২৩ জন, হাটহাজারীর ১৬ জন, রাউজানের ১৫ জন, রাঙ্গুনিয়ার ১৩ জন, সাতকানিয়ার ১৩ জন, ফটিকছড়ির ১০ জন, পটিয়ার ১০ জন, লোহাগাড়ার ১০ জন, সন্দ্বীপের নয়জন, মিরসরাইয়ের চারজন, বাঁশখালীর চারজন, আনোয়ারার তিনজন ও চন্দনাইশের একজন রয়েছেন।

Advertisement

আরো পড়ুন: মমেকে তিন মৃত্যুর দিনে শনাক্ত ৯০

এর আগে, বুধবার ৯৮৯, মঙ্গলবার ৭৩৮, সোমবার ৭৪২, রোববার ৫৫০, শনিবার ২৩৯ ও শুক্রবার ২৯৬ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৭৯ হাজার ২৪ জন ও উপজেলা পর্যায়ে ২৯ হাজার ৩৫২ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ আট হাজার ৩৭৬ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৪২ জন। এর মধ্যে নগরীর ৭২৮ জন ও উপজেলার ৬১৪ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!