ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

একদিনে ১৮ মৃত্যু, শনাক্ত ছাড়ালো ১৬ হাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০০, ২৫ জানুয়ারি ২০২২
একদিনে ১৮ মৃত্যু, শনাক্ত ছাড়ালো ১৬ হাজার
ফাইল ফটো

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ২৫৬ জন। একই সময় ১৬ হাজার ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জন।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ‌্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায়  সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০৫ শতাংশ। সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!