ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

মৃত্যুশূন্য চট্টগ্রামে কমল শনাক্তের হার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ২৯ জানুয়ারি ২০২২
মৃত্যুশূন্য চট্টগ্রামে কমল শনাক্তের হার
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে মৃত্যু হয়নি কারো। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে দুই হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮০৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৩৫ দশমিক ৬৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৫৬১ জন,

Advertisement

হাটহাজারীর ৪৭ জন, ফটিকছড়ির ৪২ জন, রাঙ্গুনিয়ার ২৯ জন, রাউজানের ২২ জন, চন্দনাইশের ১৬ জন, বাঁশখালীর ১৪ জন, পটিয়ার ১৩ জন, সাতকানিয়ার ১৩ জন, আনোয়ারার ১২ জন, বোয়ালখালীর ১২ জন, মিরসরাইয়ের আটজন, লোহাগাড়ার আটজন, সন্দ্বীপের আটজন ও সীতাকুণ্ডের চারজন রয়েছেন।

এর আগে, শুক্রবার ১১৬৭, বৃহস্পতিবার ১১২১, বুধবার ১৪৫৫, মঙ্গলবার ১৩৪৮, সোমবার ৯৮৯ ও রোববার ১০২৬ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৮৬ হাজার ৮৫ জন ও উপজেলা পর্যায়ে ৩১ হাজার ৯২৭ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১৮ হাজার ১২ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৫৪ জন। এর মধ্যে নগরীর ৭৩০ জন ও উপজেলার ৬২৪ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!