এছাড়া মহাসড়কের পাশে মদনপুরে জাহিন টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ও যানবাহনের চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয়।
এদিকে যানজটে আটকেপড়া সালাউদ্দিন নামে এক যাত্রী জানান, কুমিল্লা থেকে আসছিলাম, গাড়ি তো নড়ছেই না। কতক্ষণ লাগবে কে জানে।
.png)
যানজটে আটকেপড়া রাশেদুল ইসলাম নামে এক যাত্রী বলেন, আমি কুমিল্লা থেকে আসছিলাম, এখন এ যানজটে আটকে পড়েছি। গাড়ি তো নড়ছেই না। কতক্ষণ লাগবে কে জানে। জরুরি প্রয়োজনে ঢাকায় যাচ্ছিলাম এক রোগীকে রক্ত দিতে।
আরো পড়ুন: হিলিতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দুর্ভোগে মানুষ
যানজটে আটকেপড়া ঢাকামুখী সুমন আজগর নামে আরেক যাত্রী বলেন, আমি তো পুরো পরিবার নিয়ে ফেঁসে গেছি এ জ্যামে। এখানে বসে আছি সন্ধ্যা ৬টা থেকে। একই জায়গায় মদনপুর আটকে আছি দুই ঘণ্টারও বেশি সময়। বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছে। জানি না কখন সব স্বাভাবিক হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, আগুনের কারণে একপাশে সড়ক বন্ধ আছে। এ কারণে দীর্ঘ যানজট। তবে ঠিক কত কিলোমিটার যানজট সেটা এখন বলা যাচ্ছে না। সাত কিলোমিটারের চেয়ে বেশিও হতে পারে।