বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে মহাসড়কের একাংশ বন্ধ করে সড়ক ও জনপথ অধিদপ্তর রাস্তা মেরামতের কাজ করায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
জানা যায়, মহাসড়কের চান্দিনা অংশে রাস্তার একপাশ বন্ধ রেখে মেরামত কাজ চলছে। সড়কের একই অংশে দুই দিকের গাড়ি চলাচল করছে। এতে মহাসড়কের অন্তত ৩০ কিলোমিটার জুড়ে বিকেল থেকে যানজট শুরু হয়। তবে রাত সাড়ে ৮টা থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে এখনো ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।
.png)
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, এক লেন বন্ধ করে মহাসড়কে মেরামতের কাজ করায় যানজট সৃষ্টি হয়েছে। তবে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে।
সওজের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি জানান, সড়কের অবস্থা বেহাল। তাই এখন শুষ্ক মৌসুম হওয়ায় মেরামত কাজ এগিয়ে নিতে হচ্ছে। আবার নিমসার এলাকায় একটি দুর্ঘটনাও ঘটে। এছাড়া আজ বৃহস্পতিবার হওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।