ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

যশোরে করোনায় দুইজনের মৃত্যু

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:২৬, ৩১ জানুয়ারি ২০২২
যশোরে করোনায় দুইজনের মৃত্যু
করোনাভাইরাস: প্রতীকী ছবি

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরো দ্ইুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। আর আগের ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু হয়। এরমধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।

এদিকে সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে জানানো হয়েছে- যশোরের ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ শতাংশ।

Advertisement

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে যশোর সদর হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় যশোরের একজন পুরুষ ও ঝিনাইদহের একজন নারীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানান, বর্তমানে সদর হাসপাতালের রেড জোনে ১৬, ইয়েলো জোনে ১৭ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় করোনায় একজন ও করোনা উপসর্গে একজন মারা গেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: করোনা যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!