ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যু বাড়ছেই, আক্রান্ত ৩০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২২
করোনায় মৃত্যু বাড়ছেই, আক্রান্ত ৩০ লাখ
ফাইল ছবি

চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। 

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১১ হাজার ৬৮৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে পাঁচ শতাধিক। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৫৭ লাখ ১৭ হাজার ৮০৯ জনে পৌঁছেছে।

আরো পড়ুন>>> আত্মহত্যার আগে দরজায় যা লিখে রেখেছিলেন মহসিন

Advertisement

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ১১ হাজার ৪৪৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৩৮ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণে ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও মেক্সিকো। 

আরো পড়ুন>>> মা হচ্ছেন মারিয়া নূর

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ফ্রান্সে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৬৩ জন এবং মারা গেছেন ২৭৬ জন। মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৯৮ লাখ ৭২ হাজার ৯৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩১ হাজার ৫৮৮ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন এবং মারা গেছেন ২ হাজার ৭৫৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার ৬৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ১৭ হাজার ৩৫৯ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮৮৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২১ লাখ ২৮ হাজার ৭৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৬৯০ জনের।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৮২ জন এবং মারা গেছেন ২১৭ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ৩৯৫ জন। গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ২২২ জন এবং মারা গেছেন ২২৪ জন।

গত একদিনে যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৮৫ জন এবং মারা গেছেন ৫৩৪ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ ১৫ হাজার ১৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৭ হাজার ৪০৯ জন মারা গেছেন। গত একদিনে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১১০ জন এবং মারা গেছেন ২৩০ জন।

এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৩২২ জন এবং মারা গেছেন ১৭৪ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩ লাক ৩ হাজার ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৮ হাজার ৮৮৩ জন মারা গেছেন। একই সময়ে ইউক্রেনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৪ জন এবং মারা গেছেন ২০৪ জন।

আরো পড়ুন>>> তিন বছরের মধ্যেই জন্ম-বিয়ে-সন্তান প্রসব!

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৫৫২ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৬৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৭৮ জনের।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৭ লাখ ৯৫ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯৮ হাজার ৯৮৭ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১৭৫ জন, পোল্যান্ডে ৩১৮ জন, কানাডায় ১৭৭ জন, আর্জেন্টিনায় ৩২১ জন, গ্রিসে ১১৩ জন, হাঙ্গেরিতে ৭৭ জন এবং পেরুতে ২৩৫ জন মারা গেছেন। 

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!