ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে একদিনে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২২
দেশে একদিনে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২২ জন ও নারী ১১ জন রয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়ালো ২৮ হাজার ৪৯৪ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৬৮টি ল্যাবরেটরিতে ৪৪ হাজার ৮৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৪ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৬ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।

Advertisement

এতে আরো বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন।

বিভাগীয় হিসাবে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, খুলনা বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের চারজন, চট্টগ্রামে দুজন, সিলেটে দুজন ও রংপুরে একজন। তবে গত ২৪ ঘণ্টায় বরিশাল ও ময়মনসিংহ বিভাগ করোনায় মৃত্যুশূন্য রয়েছে।

বয়স অনুযায়ী মৃতদের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব চারজন, ষাটোর্ধ্ব ১০ জন, সত্তরোর্ধ্ব আটজন, আশি বছরের বেশি বয়সী সাতজন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টার নমুনাসহ দেশে মোট ১ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!