ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিভাগে করোনা শনাক্তে শীর্ষে খুলনা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২২
বিভাগে করোনা শনাক্তে শীর্ষে খুলনা
ফাইল ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা করোনা শনাক্ত হয়েছে ৪৮২ জনের। এরমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে, শনিবার বিভাগে ২৩১ জনের করোনা শনাক্ত এবং ৩ জনের মৃত্যু হয়েছিল।

রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগে খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলায় একজন করে মারা গেছেন। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪৮২ জনের। এরমধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ১৪৮ জনের শনাক্ত হয়েছে। আর যশোরে ৮৫ জন ও কুষ্টিয়ায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া সাতক্ষীরায় ৫৮ জন, ঝিনাইদহে ২২ জন, বাগেরহাটে ৪৮ জন, নড়াইলে ১৫ জন, মাগুরায় ৭ জন, চুয়াডাঙ্গায় ৭ জন ও মেহেরপুরে ২৫ জনের শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩০ জন।

Advertisement

আরো পড়ুন: ফেনীর বাতাস অতিরিক্ত বিষাক্ত: গবেষণা

খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৫ হাজার ৬০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৫৫ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৩০ জন।

শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ২৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৩৭ জন।

এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এ জেলায় মারা গেছে ৮২০ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৯ জন।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: করোনা খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!