ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বগুড়ায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৪

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২২
বগুড়ায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৪
সিভিল সার্জন কার্যালয়, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩৪ জন।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত বগুড়া শজিমেকলেজ হাসপাতালে ৬৬ বছর বয়সী ঐ ব্যক্তির মৃত্যু হয়। তিনি শেরপুর উপজেলার বাসিন্দা ছিলেন।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে। এই সময়ে ২১২টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪ জন।

Advertisement

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত একজন নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়াল ৮১০ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬৮ জন। তাদের মধ্যে শজিমেক হাসপাতালে ৩৪, মোহাম্মদ আলী হাসপাতালে ২৪, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৫ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন ৫ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২২৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হন ২৬ জন। নমুনা পরীক্ষার ফলাফলে করোনা শনাক্তের হার ১১ দশমিক ৫২ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!